রোজায় সামাউলের লেবুর বাজিমাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চৈত্রের শুরুতে সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। দিনের ভাগে হালকা গরম পড়ছে। আর তাতেই শরবতের কদর বেড়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত সিডলেস বারমাসী সুগন্ধি বারি লেবু-৪ শরবতে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। রমজানে লেবুর চাহিদা বেড়েছে। বাগানে বারি লেবু-৪ এর বাম্পার ফলন হয়েছে। সেই সাথে ভালো দাম পেয়ে চাষি নগদ টাকা ঘরে তুলতে পারছেন। এ লেবু চাষে বাজিমাত করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের সফল কৃষক মোঃ সামাউল ইসলাম (৫৫)। প্রতিদিন তিনি তার বাগান থেকে ৮ থেকে ১০ হাজার লেবু বিক্রি করছেন। সপ্তাহে ৫ দিন তিনি বাগান থেকে লেবু সংগ্রহ করেন। লেবু থেকেই বছরে তার আয় হচ্ছে প্রায় কোটি টাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার লেবু যাচ্ছে। লেবু বাগান করে মোঃ সামউল ইসলাম এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিন পাইকেররা তার বাগান থেকে লেবু কিনে নিয়ে যান। এ লেবু তারা গোপালগঞ্জ ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। লেবু ক্রয় বিক্রয়ের সাথে জড়িতরাও ভালো লাভ করছেন।।
সফল কৃষক মোঃ সামাউল ইসলাম বলেন, গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় ৩ বছরে আগে আমি কদমপুর গ্রামের ১৬ একর জমি লিজ নিয়ে সিডলেস বারমাসী বারিলেবু-৪ এর চাষাবাদ শুরু করি। আমরা বাগানে ১২ হাজার লেবু গাছ আছে। প্রথম বছর থেকেই আমি লেবুর ফলন পেতে শুরু করি। ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে এ লেবুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। এখন রমজানে লেবুর চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। সাইজ ভেদে প্রতিটি লেবু ৬ থেকে ৯ টাকা দরে পাইকারী বিক্রি করছি। এ মাসে কমপক্ষে ১৫ লাখ টাকার লেবু বিক্রি হবে। সারা বছর এখান থেকে কোটি টাকার লেবু বিক্রি করি। বাগানে এসে পাইকেররা নগদ টাকায় লেবু কিনে নিয়ে যায়। তারা এ লেবু গোপালগঞ্জ , ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। আমার বাগানের লেবুর ফ্লেভার ভালো। লেবুতে কোন বিঁচি নেই। এছাড়া এ লেবুতে প্রচুর রস আছে। লেবুটি সালাদ ও শরবতে বেশি ব্যহৃত হয়। এ কারণে বাজারে আমার লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। লেবুর বাগান করে আমি লাভবান হয়েছি। আমার দেখাদেখি মুকসুদপুর ও আশপাশের উপজেলা গুলোতে অন্তত ১০টি বাণিজ্যিক লেবু বাগান গড়ে উঠেছে। তারাও লেবুর চাষাবাদ করে ভালো আছেন।
গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.এমএম কামরুজ্জামান বলেন, মোঃ সাউল ইসলাম একজন সফল কৃষক। তিনি ৩ বছরে আগে আমাদের উৎসাহে সিডলেস বারমাসী বারি লেবু-৪ চাষ শুরু করেন। আমরা তাকে চারা, সার, ছত্রাক নাশক, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি।
গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাশার বলেন, আমাদের এ জাতের লেবু প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ফলন দেয়। ৩৬৫ দিনে এ জাতের একটি লেবু গাছ ৫০০ থেকে ৬০০টি লেবু ফলন দিতে সক্ষম। তাই প্রতিদিন গড়ে একটি গাছ থেকে ২টি লেবু সংগ্রহ করা যায়। লেবুটি সুগন্ধযুক্ত তাই শরবত ও সালাদে এ লেবু সবচেয়ে বেশি সমাদৃত। সারাদেশে বারমাসী এ লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এ লেবু চাষ করে সামাউলসহ আরো অনেকে লাভবান হয়েছে। এ কারণে গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলে লাভজনক এ লেবুর চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
কদমপুর গ্রামের কৃষক মোঃ ওবায়দুর রহমান (৫২) বলেন, সামাউল একজন সফল কৃষক। তিনি ১৫ বছর আগে যশোর থেকে গোপালগঞ্জের মুকসুদপুরে আসেন। তিনি এখানে কলা, পেয়ারা, মাল্টা, কুল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেন। এখন লেবুতে বাজিমাত করেছেন। তিনি একই জমিতে বারবার এক জাতীয় ফসল আবাদ করেন না। তাকে আমাদের এলাকার অনেক কৃষক অনুকরণ করে লাভবান হচ্ছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর বাজারের আড়তদার টুটুল বলেন, সামাউলের লেবুর সাইজ বড়, রস বেশি ও সুগন্ধি। এ কারণে তার লেবু একটু বেশি দামে বিক্রি করা যায়। বাজারে চাহিদাও বেশি। আমি তার লেবু বিভিন্ন জেলায় চালান করি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ





